প্রকাশিত: ০৫/০৪/২০১৯ ৯:৪৩ এএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের উখিয়া উখিয়া উপজেলার বালুখালী ঝুমের ছড়া এলাকা থেকে ৬ হাজার পিস ইয়াবা সহ দুই রোহিঙ্গা ও এক স্থানীয়কে আটক করেছে র‌্যাব।

৪ এপ্রিল দুপুর ১টায় র‌্যাব-৭ একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের মেজর মোঃ রুহুল আমিন এক মেইল বার্তায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৪ এপ্রিল দুপুরে উখিয়ার বালূখালী ঝুমের ছড়া এলাকার আজিজ মেম্বারের বাড়ির দক্ষিন পার্শ্বে ইটের রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৩ মাদক কারবারীকে আটক করা হয়।

আটকৃতরা হলো- ওই এলাকার নুরুল আলমের ছেলে মো: নুরুল আমিন (২২), বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ব্লক- ৩৫ এর ৮নং ক্যাম্পের শফি আলমের ছেলে শহিদুল ইসলাম (২৫), ৩২নং ব্লকের ৮নং ক্যাম্পের মৃত জাহিদ আলমের ছেলে আবুল ফয়েজ (২২)।

আটকের পরআসামীদের দেহ তল্লাশী করে সর্বমোট ৬ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।যার বাজার মূল ৩০ লক্ষ টাকা।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতারকৃত আসামীদের এবং উদ্ধারকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তরের করা হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...