উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের উখিয়া উখিয়া উপজেলার বালুখালী ঝুমের ছড়া এলাকা থেকে ৬ হাজার পিস ইয়াবা সহ দুই রোহিঙ্গা ও এক স্থানীয়কে আটক করেছে র্যাব।
৪ এপ্রিল দুপুর ১টায় র্যাব-৭ একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের মেজর মোঃ রুহুল আমিন এক মেইল বার্তায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৪ এপ্রিল দুপুরে উখিয়ার বালূখালী ঝুমের ছড়া এলাকার আজিজ মেম্বারের বাড়ির দক্ষিন পার্শ্বে ইটের রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৩ মাদক কারবারীকে আটক করা হয়।
আটকৃতরা হলো- ওই এলাকার নুরুল আলমের ছেলে মো: নুরুল আমিন (২২), বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ব্লক- ৩৫ এর ৮নং ক্যাম্পের শফি আলমের ছেলে শহিদুল ইসলাম (২৫), ৩২নং ব্লকের ৮নং ক্যাম্পের মৃত জাহিদ আলমের ছেলে আবুল ফয়েজ (২২)।
আটকের পরআসামীদের দেহ তল্লাশী করে সর্বমোট ৬ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।যার বাজার মূল ৩০ লক্ষ টাকা।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতারকৃত আসামীদের এবং উদ্ধারকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তরের করা হয়েছে।