প্রকাশিত: ০১/০৪/২০১৯ ৯:৫০ পিএম

নিজস্ব প্রতিবেদক:
ত্রুটিপূর্ণ অগ্নিনির্বাপক ব্যবস্থার অভিযোগে কক্সবাজার হোটেল মোটেল জোনের ৩ আবাসিক হোটেলকে জরিমানা করেছে কক্সবাজার জেলা প্রশাসনের মোবাইল কোর্ট।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম শেখের নেতৃত্বে সোমবার (১ এপ্রিল) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
সময় হোটেল বেস্ট ওয়েস্টার্ন ৩০ হাজার, ওয়ার্ল্ড বীচ রিসোর্ট ৫০ হাজার এবং উইন্ডি তেরেসকে ২০ হাজার টাকা নগদ অর্থ দন্ড করা হয়। সেই সাথে তাদেরকে সতর্ক করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম শেখ।
তিনি বলেন, আবাসিক হোটেলগুলোতে পর্যাপ্ত পরিমাণ অগ্নিনির্বাপণ ব্যবস্থা নাই। যে কোটিতে আছে তাও ত্রুটিপূর্ণ বলে অভিযোগ রয়েছে। তাই জেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান শুরু হয়েছে।
জেলা প্রশাসনের এই অভিযানে সার্বিক সহযোগিতা করেন কক্সবাজার ফায়ার সার্ভিস।
এসময় সঙ্গে ছিলেন কক্সবাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেফায়েত হোসেন, পরিদর্শক শাহাদত হোসেনসহ আনসার সদস্যদের একটি টিম।
স্টেশন অফিসার শেফায়েত হোসেন জানান, অনেক আবাসিক হোটেলকে বারবার তাগাদা ও নোটিশ দেয়ার পরও অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করেনি। চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় ব্যবসা বাণিজ্য চালিয়ে আসছে আবাসিক হোটেলগুলো। এই অভিযান নিয়মিত চলবে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। সিবিএন

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer