প্রকাশিত: ৩১/০৩/২০১৯ ২:৫৬ পিএম

উখিয়া নিউজ ডটকম::
জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ক্রিস্টিন এস বার্গনার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। এ সময় তার সাথে ছিল ৫ সদস্যের একটি প্রতিনিধি দল।

রোববার (৩১ মার্চ) দুপুরে তিনি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর প্রক্রিয়া দেখতে তিনি কুতুপালং ক্যাম্পে গেছেন। এরপর প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে আলোচনা করবেন।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম বলেন, ‘তিনি (ক্রিস্টিন এস বার্গনার) রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়েছেন। আগামীকাল আমার সাথে একটি বৈঠক রয়েছে।’

উল্লেখ্য, দুই মাসের মাথায় আবারও রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছেন এ মিয়ানমার বিষয়ক দূত। দুই মাস আগে তিনি এক সফরে এসে রোহিঙ্গাদের সাথে কথা বলেন। এবারও তিনি রোহিঙ্গাদের স্থানান্তরের বিষয়ে কথা বলেছেন রোহিঙ্গাদের সাথে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...