প্রকাশিত: ৩১/০৩/২০১৯ ১০:০০ এএম

উখিয়া নিউজ ডটকম::
টেকনাফ সীমান্ত পয়েন্ট ব্যবহার করে দিনদিন বৃদ্ধি পাচ্ছে রোহিঙ্গাদের ইয়াবা পাচার। সেই সূত্র ধরে ৩১ মার্চ মিয়ানমার হতে ইয়াবার চালান নিয়ে অনুপ্রবেশ করার সময় বিজিবি’ ও মাদক কারবারীদে মধ্যে গোলাগুলি সংঘটিত হয়েছে। উক্ত ঘটনায় এক রোহিঙ্গা মহিলা মাদক কারবারী নিহত হয়েছে।

৩১ মার্চ ভোররাত সাড়ে ৪টার দিকে নাফনদীতে টেকনাফ ২বিজিবি দমদমিয়া বিওপি ক্যাম্পের সীমান্ত প্রহরী বিজিবি সৈনিকেরা নাফনদীতে টহল দেওয়ার সময় হ্নীলা ইউনিয়নের অন্তর্গত ওমরখাল পয়েন্ট দিয়ে নৌকাযোগে একদল রোহিঙ্গা ইয়াবার চালান নিয়ে অনুপ্রবেশ করার সময় বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করলে বিজিবির উপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে এবং ফাঁকাগুলিবর্ষণ করে। এই ঘটনায় বিজিবির এক সদস্য আহত হয়।

বিজিবিও আত্নরক্ষার্থে পাচারকারীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। তারপর চোরাকারবারীরা পালিয়ে গেলে ঘটনাস্থল হতে ২টি কিরিচ ও গুলিবিদ্ধ এক রোহিঙ্গা নারীর মৃতদেহ উদ্ধার করে। নিহত মহিলার ভ্যানিটি ব্যাগটি তল্লাশী করে ১০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

ঘটনার খবর পেয়ে টেকনাফ মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশটি উদ্ধার করে ময়না তদন্ত রিপোর্ট তৈরী করার জন্য মর্গে প্রেরন করে।

বিজিবি’র গুলিতে নিহত হওয়া মহিলা মিয়ানমারের আকিয়াব জেলার মন্ডু থানার রাইম্যাবিল এলাকার বেদারুল ইসলামের স্ত্রী রোমানা আক্তার (২০)।

সে লেদা অনিবন্ধিত রোহিঙ্গা বস্তির বল্ক নং-সি/৬ এর ৪০নং রোমে বসবাস করে আসছিল।

টেকনাফ ২ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার বিজিবি সদস্যদের চলমান মাদক বিরোধী অভিযানে রোমানা নামে এই রোহিঙ্গা মহিলা মাদক পাচারকারী নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer