প্রকাশিত: ২৮/০৩/২০১৯ ১:৫৯ পিএম

ডেস্ক রিপোর্ট::
উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর উখিয়া সদরে অবস্থিত জিএম মার্কেটের নিজস্ব অফিস লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের গুলিতে অফিসের জানালার কাঁচ ভেঙ্গে গেলেও সে সময় অফিসে ছিলেন না জাহাঙ্গীর কবির চৌধুরী। বুধবার রাতে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে উখিয়া থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান,দুর্বৃত্তরা জানালার কাঁচ লক্ষ্য করে ভারী কিছু বস্তু নিক্ষেপ করেছে। এতে জানালা ক্ষতিগ্রস্থ হয়েছে। ইট জাতীয় কিছু হতে পারে। তবে গুলি কিনা তদন্তের পর জানা যাবে।

এ ব্যাপারে চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, গত ২৬ শে মার্চ স্বাধীনতা দিবসের আলোচনা সভায় আমাকে প্রকাশ্যে যে হুমকি দেওয়া হয়েছিল এটা তারই বহিঃপ্রকাশ । ঐদিন রাত ১২ টা পর্যন্ত আমি অফিসে ছিলাম, তারা হয়তো মনে করেছে আমি অফিসে আছি। তাই তারা আমি যেখানে বসি দুর্বৃত্তরা তার ঠিক পেছনের জানালা লক্ষ্য করে গুলি করেছে। আমি বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি,পরিদর্শন করে। তারা তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেবে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...