প্রকাশিত: ২৭/০৩/২০১৯ ১০:২৮ এএম

মোঃ ফারুক, পেকুয়া:

কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার মগনামা জালিয়াপাড়া এলাকায় র‍্যাব-৭ এর টহল দল ও উপকূলীয় জলদস্যুদের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে।

বুধবার ভোর ৫টায় ঘটনাস্থল থেকে দুই জলদস্যুর গুলিবিদ্ধ লাশ এবং ০৮ টি অস্ত্র ও ২৬ রাউন্ড গুলি উদ্ধার করে র‍্যাব-৭ এর টহল দলসহ পেকুয়া থানা পুলিশ।

লাশ দুটি পেকুয়া থানার এসআই শিমু্ল নাথ প্রাথমিক ময়নাতদন্ত শেষে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

এসআই শিমুল নাথ বলেন, ভোর ৫টায় লাশ দুইটি র‌্যাবের মাধ্যমে মগনামার জালিয়াপাড়া এলাকা থেকে উদ্ধার করা হয়। তাদের পরিচয় এখনো জানা যায়নি। মামলার পর হয়তোবা নাম উল্লেখ করতে পারে।
এ ব্যাপারে র্যাবের পক্ষ থেকে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...