প্রকাশিত: ২৬/০৩/২০১৯ ৯:১৭ এএম

গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ::
নয়াপাড়া ক্যাম্প সংলগ্ন পাহাড় স্বশস্ত্র রোহিঙ্গা গ্রুপের গোলাগুলির ঘটনা ঘটেছে। পুলিশ অভিযান চালিয়ে ডাকাত সাদেকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। জানা যায়, ২৬মার্চ সকাল ৬টারদিকে উপজেলার নয়াপাড়া শরণার্থী ক্যাম্প পুলিশ খবর পেয়ে পার্শ্ববর্তী মীর আহমদের ঘোনা নামক রোহিঙ্গা ডাকাত ও উগ্রপন্থী গ্রুপের পাহাড়ী আস্তানা হতে পরিত্যক্ত অবস্থায় এইচ ব্লকের এমআরসি নং-৮৮৭৮, শেড নং-৬৩৭ এর বাসিন্দা মোহাম্মদ জলিলের পুত্র, কুখ্যাত ডাকাত ও স্বশস্ত্র গ্রুপের সদস্য মোহাম্মদ আবু ছৈয়দ প্রকাশ সাদেক (৩৫) এর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে। সুরতহাল রিপোর্ট তৈরীর পর উদ্ধারকৃত মৃতদেহ পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

নয়াপাড়া শরণার্থী ক্যাম্প পুলিশের উপপরিদর্শক আব্দুস সালাম জানান, সকালে পাহাড়ে গোলাগুলির শব্দ পেয়ে পুলিশ ঐ পাহাড়ে অভিযান চালিয়ে গুলিবিদ্ধ ও পরিত্যক্ত ডাকাত সাদেকের মৃতদেহ উদ্ধার করে।

উল্লেখ্য,গত মাসে উগ্রপন্থী সংগঠন আরসা কমান্ডার,কুখ্যাত ডাকাত সর্দার,অস্ত্রবাজ নুরুল আলম ডাকাত বন্দুক যুদ্ধে নিহতের পর ক্যাম্প কেন্দ্রিক তার গ্রæপ এবং প্রতিদ্বন্দি গ্রুপ আধিপত্য বজায় রাখার জন্য খুন, অপহরণ, হামলা ও মুক্তিপণ আদায়ের মাত্রা বেড়ে যায়। এই গ্রুপ সমুহের মধ্যে আধিপত্য বিস্তারের জেরধরে এই ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer