প্রকাশিত: ২০/০৩/২০১৯ ৬:৫১ পিএম

এম.মনছুর আলম, চকরিয়াঃ
চকরিয়া উপজেলার খুটাখালীর একটি বসত বাড়ি থেকে ১২ রোহিঙ্গা আটক করেছে পুলিশ।
তারা হলো- উখিয়া বালুখালী ক্যাম্পের এ ব্লকের আবদু রহমানের ছেলে ছৈয়দ আমিন (৩০), আবদুল গণির ছেলে মো.হোসেন (২৫), তার ভাই মো.সাদেক (১৯), হারুন সালামের ছেলে রাহমত উল্লাহ (২৫), মোহাম্মদ মুছার ছেলে জোবায়ের (২৩), ফয়েজ আহমদের ছেলে আবদুর রব (২৫), নুর মোহাম্মদের ছেলে আলী আহমদ (২১), আবু ছৈয়দের ছেলে নুর সালাম (২০), ফয়জুর ইসলামের ছেলে সাদেক হোসেন (১৯), মোহাম্মদ ছৈয়দের ছেলে ইয়াদুল ইসলাম (১৯), আবদুল মালেকের ছেলে জোবায়ের (৩০) ও জামতলী ক্যাম্পে থাকা আবদুল গণির ছেলে নুর হোসেন (১৯)।

মঙ্গলবার রাতে খুটাখালী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের মেধাকচ্ছপিয়া এলাকা থেকে তাঁদের আটক করে পুলিশ।
পরে চকরিয়া থানা পুলিশ তাঁদেরকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাঠায় বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বখতিয়ার উদ্দিন চৌধুরী।
পুলিশ সূত্রে জানা যায়, মেদাকচ্ছপিয়া এলাকার ওমর আলীর ছেলে আনোয়ার হোসেন বাড়িতে রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে রোহিঙ্গা আশ্রয় নেয়।
সংবাদ পেয়ে কক্সবাজার মহাসড়কে ডিউটিরত থানার এস আই সুকান্ত চৌধুরীর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ঘটনাস্থলে তাদেরকে আটক করে।
এসময় ওমর আলীর ছেলে আনোয়ার হোসেন (৩৫) আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বাড়ির মালিকের দাবী, রোহিঙ্গারা রাজমেস্ত্রী কাজ করতে আসছিল।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, আটক ওই রোহিঙ্গারা উখিয়া শরনার্থী ক্যাম্প থেকে পালিয়ে এসেছে। তাঁদের বাড়ি মিয়ানমারের আকিয়াব ও বুচিডং এলাকায়। বুধবার বিকেলে ধৃত রোহিঙ্গাদের উখিয়া রোহিঙ্গা শরনার্থী পুলিশ ক্যাম্পের ইনচার্জের কাছে পাঠিয়ে দেয়া হয়েছে।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer