প্রকাশিত: ১৮/০৩/২০১৯ ৯:৫৬ পিএম

হাফিজুল ইসলাম চৌধুরী ও জাহাঙ্গীর আলম কাজল :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে রেকর্ড গড়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক মো.শফিউল্লাহ।
সোমবার (১৮ মার্চ) সন্ধ্যায় মোট ২৫টি ভোটকেন্দ্রের সবকটি ফলাফল পাওয়ার পর রাত আটটায় বেসরকারিভাবে অধ্যাপক মো.শফিউল্লাহকে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষণা করা হয়।
ভোটগণনা শেষে নির্বাচনের সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু জাফর ছালেহ জানান, শফিউল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
অধ্যাপক মো.শফিউল্লাহর প্রাপ্ত মোট ভোট ১২ হাজার ১৩০। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবু তাহের পেয়েছেন ৮ হাজার ৬২১ ভোট।
উল্লেখ্য : নাইক্ষ্যংছড়ি উপজেলায় মোট ভোটার ছিল ৩৭ হাজার ৪৯২। ভোটকেন্দ্র ছিল ২৫টি।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...