প্রকাশিত: ১৫/০৩/২০১৯ ১১:৫২ এএম

আবদুল্লাহ আল আজিজ,উখিয়া নিউজ ডটকম::
উখিয়ায় ইয়াবার ভাগভাটোয়ারা নিয়ে দুপক্ষের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে গুলি বর্ষনের ঘটনায় দুইজন শীর্ষ ইয়াবা কারবারী ঘটনাস্থলে নিহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে উপকুলীয় এলাকার রূপপতি মেরিন ড্রাইভ সড়কের পাশে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় গ্রামবাসীর খবরের ভিত্তিতে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৯ হাজার ৬শ পিস ইয়াবা, দুটি এলজি, ৪টি তাজা গুলি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী গ্রামবাসীর বরাত দিয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, পালংখালী ইউনিয়নের ধামনখালী গ্রামের জবর মুল্লকের দুই ছেলে মোস্তাক ও মোকতার মেরিনড্রাইভ সড়ক দিয়ে ইয়াবা পাচার করে আসছিল দীর্ঘ দিন থেকে।

বৃহস্পতিবার রাত ৩ টার দিকে ইয়াবার টাকার লেনদেন নিয়ে উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনায় দুই ভাই নিহত হয়। পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরন করেছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...