প্রকাশিত: ০২/০৪/২০১৭ ৬:১২ পিএম

উখিয়া নিউজ ডটকম::

কক্সবাজার সদরের পোকখালী পূর্বগোমাতলী এলাকা থেকে অস্ত্র ও গুলাবারুদসহ নুরুল হক (৪৫) নামে একজনকে করেছে র‌্যাব-৭। রোববার ভোরে অভিযান চালানো হয়।
আটক নুরুল হক পূর্ব ইছাখালী ইউনিয়নের মো. ইউনূছ মিয়ার ছেলে।
র‌্যাব-৭ এর কক্সবাজার কোম্পানী কমান্ডার মেজর মো. ফিরোজ কবির জানান, কক্সবাজার ক্যাম্প বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার জেলার সদর থানাধীন পূর্ব গোমাতলী এলাকায় কিছু সংখ্যক অস্ত্রধারী সন্ত্রাসী ডাকাত লবন চাষীদের নিকট হতে চাঁদা আদায়সহ বিভিন্ন অনৈতিক কর্মকান্ড পরিচালনা করার লক্ষ্যে অবৈধ অস্ত্র সহ অবস্থান করছে।
এ তথ্যের ভিক্তিতে বিশেষ অভিযানে নুরুল হক নামে একজনকে ১টি ওয়ান শুটার গান এবং ১ রাউন্ড শর্টগানের গুলিসহ হাতেনাতে আটক করা হয়।
পরে জিজ্ঞাসাবাদে তার দেখানো ও সনাক্ত মতে বিভিন্ন লবনের ঘের তল্লাসী করে ৩ টি এসবিবিএলসহ সর্বমোট ৪ টি অস্ত্র, ১ রাউন্ড শর্টগানের গুলি, ৪ রাউন্ড গুলির খালি খোশা, ৩টি দেশীয় ধারালো অস্ত্র এবং ১ টি অস্ত্র পরিস্কারের যন্ত্রংশ উদ্ধার করা হয়।
একই সময় আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে সে উক্ত অবৈধ অস্ত্র মজুদ রেখে ডাকাতি, চাঁদাবাজি এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম করার কথা স্বীকার করেছে বলে জানান মেজর মো. ফিরোজ কবীর।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer