প্রকাশিত: ০৯/০৩/২০১৯ ১১:৫৩ এএম

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকিদাতা রোহিঙ্গা যুবকের পরিচয় মিলেছে। শুক্রবার কুতুপালং ক্যাম্পের ডা. জাফর আলম ডিপু যুবকের পরিচয় নিশ্চিত করে বলেন, রোহিঙ্গাদের মাধ্যমে জানতে পেরেছি হুমকিদাতা রোহিঙ্গার নাম আবদুল খালেক।

তার বাবা আবদুস সালাম মিয়ানমারের বলীবাজার ধুমবাই এলাকার হুয়াক্কাট্ট (চেয়ারম্যান) ছিলেন। যদিওবা তার বাবা-মা কেউ বেঁচে নেই। তার আট ভাইয়ের মধ্যে এক ভাই থাকেন থাইল্যান্ডে আর ছয় ভাই থাকেন উখিয়ার তিনটি ক্যাম্পে।

ছয় ভাইয়ের মধ্যে থাইংখালী তাজনিমারখোলা ক্যাম্পে থাকেন আলী আহাম্মদ ও আলী হোসেন, বালুখালী ১ নম্বর ক্যাম্পে থাকেন মো. হোসেন ও জাহাঙ্গীর আলম এবং বালুখালী ২ নম্বর ক্যাম্পে থাকেন ফয়সাল ও হাছান। জাফর আলম আরও জানান, আবদুল খালেক সপরিবারে দীর্ঘদিন ধরে মালয়েশিয়া অবস্থান করছে।

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও প্রকাশ করে এক রোহিঙ্গা যুবক। ভিডিওটি ভাইরাল হয়েছে।

এ নিয়ে এখন সর্বত্র তোলপাড় চলছে। হুমকিদাতা রোহিঙ্গা যুবক দামি জামা কাপড় এবং অলঙ্কারে শোভিত অবস্থায় একটি গাড়িতে বসে প্রধানমন্ত্রীকে আরাকানি ভাষায় ‘পরিণতি খারাপ হবে’ বলে হুমকি দিয়েছে।

একই সঙ্গে বাংলাদেশের যত উঁচু দালানকোঠা আছে তা ধ্বংস করে মাটির সঙ্গে মিশিয়ে দেবে বলে জানিয়েছে।

ভিডিও বার্তায় ওই রোহিঙ্গা যুবক আরও বলেছে, ‘তাদেরকে (রোহিঙ্গাদেরকে) যেন মজবুর (বাধ্য) করা না হয়।’

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer