প্রকাশিত: ০৯/০৩/২০১৯ ১১:৩৩ এএম

উখিয়া নিউজ ডটকম::
চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে ১৩ হাজার ৪১৩ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র‌্যাব। শুক্রবার (৮ মার্চ) রাতে ওই এলাকার হোটেল প্যারামাউন্ট অ্যান্ড রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাবের বহদ্দারহাট ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী হাসান এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতার যুবকের নাম শফিকুল ইসলাম শাহিন (২২)। শাহিন সেন্টমার্টিন এলাকার বাসিন্দা আব্দুল সালম হাকিমের ছেলে।

মেজর মেহেদী হাসান বলেন,‘শাহিন টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে ঢাকায় নিয়ে যাচ্ছিল। যাওয়ার পথে হোটেল প্যারামাউন্ট অ্যান্ড রেস্টুরেন্টে অবস্থান নেয়। গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে তাকে আটক করি। পরে তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি করে ১৩ হাজার ৪১৩ পিস ইয়াবা পাওয়া যায়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...