প্রকাশিত: ০৪/০৩/২০১৯ ৬:১৪ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
উখিয়ার রোহিঙ্গা শিবির অভিমুখী এনজিও কর্মীদের বাধা ও পুলিশের উপর হামলাকারিদের কোন ভাবেই ছাড় দেয়া হবে না। এই ঘটনায় যারা জড়িত তাদের ‘বাই-নেম’ আসামি করে মামলা করা হবে। তাদের আইনের আওতায় আনা হবে।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন এই তথ্য দিয়ে বলেছেন, যারা সরকারের লোকদের উপর হামলা চালাতে পারে তাদের ছোট করে দেখার সুযোগ নেই। তাই আমরা এটিকে ছোট করে দেখছি না।

তিনি এ ব্যাপারে নির্দেশনা দিয়ে রেখেছেন বলেও জানান।

তিনি সোমবার (৪ মার্চ) বিকালে জেলা প্রশাসক মো. কামাল হোসেনের কক্সবাজারে একবছর পূর্তিতে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তিনি এক প্রশ্নের জবাবে জানান, রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত এনজিওতে স্থানীয়দের চাকুরির বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ইতিমধ্যে স্থানীয় শিক্ষিত যুবকদের এক হাজার সিভি জমা পড়েছে। এগুলোর মধ্য থেকে ১০০টি সিভি এনজিওরা একসেপ্ট করেছে।

তিনি বলেন, যোগ্য ও অভিজ্ঞ লোক না হলে তো বললেই নিয়োগ দেয়ার সুযোগ নেই।

কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত ওই মতবিনিময় সভায় বিগত একবছরে জেলা প্রশাসক মো. কামাল হোসেনের কর্মকালিন সময়ের নানা কর্মকান্ডের ফিরিস্তি তুলে ধরা হয়।

সভায় সাংবাদিকদের একটি প্রস্তাবের প্রেক্ষিতে কক্সবাজার প্রেস ক্লাবকে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা আনার ব্যবস্থা করে দেয়ার প্রতিশ্রুতি দেন জেলা প্রশাসক।

ওই সময় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আশরাফুল ইসলাম আসরাফ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ শাহজাহান আলী, মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান, কক্সবাজার প্রেস ক্লাব সভাপতি মাহবুবর রহমান, সাধারণ সম্পাদক আবু তাহের প্রমূখ। সুত্র :কক্সবাজার ভিশন

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...