প্রকাশিত: ০৪/০৩/২০১৯ ১২:৩৯ পিএম

আবদুল্লাহ আল আজিজ, উখিয়া নিউজ ডটকম
উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে বাগ্বিতণ্ডার জেরে স্বামীর দায়ের কোপে তৈয়বা বেগম (২০) নামে এক নারী নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (৪ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২০ এসবি ব্লকে এ ঘটনা ঘটে। নিহত তৈয়বা বেগম ওই ব্লকের আব্দুর রহিমের স্ত্রী। এ ঘটনায় স্বামী রহিমকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে স্বামীর সঙ্গে কথা কাটাকাটি হয় তৈয়বার। এক পর্যায়ে স্বামী দা দিয়ে কুপিয়ে হত্যা করে তাকে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নুরুল ইসলাম জানান, খবর পেয়ে স্বামীকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...