প্রকাশিত: ০৩/০৩/২০১৯ ৪:৩৪ পিএম

ডেস্ক রিপোর্ট – আগামী ১৫ এপ্রিলের মধ্যে রোহিঙ্গাদের নোয়াখালীর ভাসানচরে স্থানান্তর শুরু হবে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনার প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান। তিনি বলেন , ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের গত সপ্তাহে নির্দেশ দিয়েছেন ১৫ এপ্রিলের মধ্যে ২৩ হাজার পরিবার (একেক পরিবারের চার-পাঁচজন) অর্থাৎ এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরের জন্য। শিগগিরই রোহিঙ্গাদের স্থানান্তর শুরু হবে।’
রবিবার (৩ মার্চ) সচিবালয়ের নিজ অফিস কক্ষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সেখানকার অবকাঠামো ঠিক কিনা জানতে চাইলে এনামুর রহমান বলেন, ‘আমরা তৈরি। ঘর, বিদ্যুৎ, যোগাযোগ, স্বাস্থ্যসেবা, বেড়িবাঁধ, সাইক্লোন শেল্টার সবকিছু তৈরি আছে।’
জাতিসংঘ ও আন্তার্জাতিক সম্প্রদায়ের সঙ্গে এ ব্যাপারে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘পিএমও থেকে তাদের সঙ্গে এর আগে একটি বৈঠক করা হয়েছে। আগামী ৬ মার্চে আরেকটি বৈঠক হবে। ’
এদিকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার প্রতীমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বলেন, ‘রোহিঙ্গাদের জন্য বিশ্ব খাদ্য সংস্থাকে আজ আমরা ৪৫ দশমিক পাঁচ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছি। ২০১৯ সালে আমরা মোট ১০৫ মিলিয়ন ডলার সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছি। এছাড়া ২০১৭ এর আগস্ট থেকে এই পর্যন্ত রোহিঙ্গাদের জন্য আমরা ৫০০ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছি। ’

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer