প্রকাশিত: ০৩/০৩/২০১৯ ১:৫৫ পিএম , আপডেট: ০৩/০৩/২০১৯ ২:২২ পিএম

আবদুল্লাহ আল আজিজ, উখিয়া নিউজ ডটকম :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে আটক মিয়ানমার সেনাবাহিনীর এক সদস্যকে হস্তান্তর করা হয়েছে।

রোববার দুপুর সোয়া ১২টার দিকে ঘুমধুম সীমান্তের বাংলাদেশ-মিয়ানমার ফ্রেন্ডশিপ ব্রিজ পয়েন্ট দিয়ে তাকে মিয়ানমারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার বিজিবি-৩৪ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন, নাইক্ষ্যংছড়ির ভাল্লুকখাইয়া সীমান্তের হাতিছড়া এলাকা থেকে গত ২৪ জানুয়ারি মিয়ানমারের ওই সেনা সদস্যকে আটক করা হয়। তার নাম অং বো বো থিন।

আটকের সময় তার পরনে মিয়ানমার সেনাবাহিনীর পোশাক ছিল উল্লেখ করে বিজিবি কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদে ওই সেনা সদস্য জানিয়েছেন তিনি মিয়ানমার সেনাবাহিনীর এলআইবি-২৮৭ ব্যাটালিয়নের সদস্য। রাখাইনের বান্ডুলা ৫০নং ক্যাম্পে দায়িত্বরত ছিলেন। তিনি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ করলে তাকে আটক করা হয়।

লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ আরও জানান, রোববার বিজিবি ও বিজিপির বৈঠকে ৯ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ১১ ব্যাটালিয়েনের লে. কর্নেল আসাদুজ্জামান। মিয়ানমারের বিজিপির ১২ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিপির ১নং সেক্টরের ব্রিগেডিয়ার জেনারেল মিং তং। বৈঠকে দু’ দেশের সৌহার্দপূর্ণ আলোচনা হয়েছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...