প্রকাশিত: ২৫/০২/২০১৯ ৪:২৭ পিএম

শাহিদ মোস্তফা শাহিদ,কক্সবাজার সদর :
কক্সবাজার সদরের ইসলামাবাদ ইউনিয়নের হরিপুরের পশ্চিমে পুর্ব ইউছুপের খীল এলাকার একটি পাহাড় থেকে এসিড দগ্ধ অজ্ঞাত নামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৫ ফেব্রুয়ারী দুপুর ১ টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধারের প্রক্রিয়া চালাচ্ছে পুলিশ।

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ মোঃ আসাদুজ্জামান ঘটনাস্থল থেকে জানিয়েছে এলাকাবাসীর কাছ থেকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে একদল পুলিশ অবস্থান করছে। বিষয়টি তাৎক্ষণিক উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে তারাও ঘটনাস্থলের দিকে রওনা দেয়।

সদর সার্কেল আদিবুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দীন খন্দকার,এসআই সনজিত চন্দ্র নাথ,এএসআই লিটনুর রহমান জয় সহ অন্যন্যারা পৌঁছলে লাশটি উদ্ধার পুর্বক সুরহতাল রিপোর্ট তৈরি করা হয়।

ইনচার্জ মোঃ আসাদুজ্জামান আরো বলেন প্রাথমিক ভাবে লাশের শরীরে এসিডদগ্ধ চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে পুর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা এমন ঘটনাটি ঘটিয়েছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত পিবিআইয়ের ইনচার্জ পুলক বড়ুয়ার নেতৃত্বে লাশটি উদ্ধার করা হচ্ছে

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...