প্রকাশিত: ১৯/০২/২০১৯ ৮:৫০ পিএম

কায়সার হামিদ মানিক,উখিয়া::
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিস টোশিকো এবে এবং বাংলাদেশে নিযুক্ত জাপানী রাষ্ট্রদূত মি:হিরোয়াসু ইজুমিসহ ৯ সদস্যের একটি প্রতিনিধি দল।১৯ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১০ টায় উখিয়ার বালুখালী- ক্যাম্প ২ ক্যাম্প ও ক্যাম্প ১২ তে জাপান রেডক্রস এর অর্থায়নে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি পরিচালিত চিকিৎসা কেন্দ্র পরির্দশন করেন। এ সময় জাপানের মন্ত্রী চিকিৎসা নিতে আসা ১০/১২ জন রোহিঙ্গাদের সাথে কথা বলেন এবং চিকিৎসা কেন্দ্রের সার্বিক কর্মকান্ড নিয়ে সংশ্লিষ্টদের সাথে মত বিনিময় করেন। ক্যাম্পে যাওয়ার পথে রোহিঙ্গা বাজারে গাড়িবহর থামিয়ে মাননীয় মন্ত্রী একটি ঔষদের দোকান ও একটি খাবার হোটেলে প্রবেশ করে এবং তাদের সাথেও কথা বলেন।এর সাড়ে ১২ টার দিকে কক্সবাজারের উদ্দেশ্য ক্যাম্প ত্যাগ করেন।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...