প্রকাশিত: ১৭/০২/২০১৯ ৬:১৬ পিএম

ডেস্ক রিপোর্ট::
রোববার সকালে হঠাৎ কক্সবাজার শহরসহ চট্টগ্রামের ছয় জেলা ভূমিকম্পে কেঁপে উঠল। সকাল ৮টা ৫৮ মিনিট ৫০ সেকেন্ডে এই ভূকম্পন অনুভূত হয় বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে।

আবহাওয়া অধিদফতরের কর্তব্যরত কর্মকর্তা আয়েশা খাতুন জানান, সকাল পৌনে ১০টায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা কেঁপে উঠে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের মিজোরাম। চট্টগ্রামে ৪ দশমিক ৭ রিখটার স্কেল মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়।

ভূমিকম্পের স্থায়িত্বকাল কতক্ষণ ছিল জানতে চাইলে তিনি বলেন, তারা স্থায়িত্বকাল রেকর্ড করেন না।

কক্সবাজার ছাড়াও চট্টগ্রাম জেলা রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, ও কুমিল্লায় একইসময়ে ভূমিকম্প হয়। এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।

কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকা গৃহবধূ আফরোজা জামান বলেন, পারিবারিক কাজ করছিলাম- এমন সময় দেখি ভবনটি দুলছে। ভূমিকম্প বুঝতে পেরে সবাইকে নিয়ে দ্রুত বাইরে চলে যায়।

এদিকে রাজধানীতে সকাল থেকে বিরূপ আবহাওয়া বিরাজ করছে। ঝড়োহাওয়াসহ দুই দফায় মুষলধারে বৃষ্টিপাত হয়। এখনও থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অধিদফতর আজ ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় বলে জানায়।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...