প্রকাশিত: ১৭/০২/২০১৯ ৭:১০ এএম

শাহরিয়ার হাসান, বার্তা২৪.কম
কক্সবাজার থেকে: সাড়ে তিন লাখ পিস ইয়াবা, ৩০টি দেশীয় এল.জি আর ৭০টি তাজা কার্তুজ নিয়ে কক্সবাজারের টেকনাফে ১০২ ইয়াবা কারবারি স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। কিন্তু আত্মসমর্পণের পর নিয়মানুযায়ী তাদের নামে মামলা করতে গিয়ে বিপাকে পড়ে পুলিশ। কেউ স্বেচ্ছায় ১ নম্বর আসামি হতে চান না।

আলাদতের কাজ শেষ করে এখন আত্মসমর্পণকারীদেরকে কারাগারে রাখা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, তাদের বিরুদ্ধে অস্ত্র ও ইয়াবা মিলে মোট দুইটি মামলা দায়ের করা হয়েছে। কক্সবাজার জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৬ ফেব্রুয়ারি) আত্মসমর্পণের পর তাদের নামে একটি ইয়াবা মামলা ও অস্ত্র আইনে একটি মামলা হয়। এদিকে সমান অপরাধে অপরাধী হওয়ায় মামলার এজাহারে নাম লিখতে গিয়ে বিপাকে পড়ে পুলিশ। আত্মসমর্পণকারীরা কেউই তার নাম প্রথম ১০ জনের তালিকায় রাখতে চাননি।

পুলিশ জানায়, স্বেচ্ছায় আত্মসমর্পণ করা এই ইয়াবা কারবারিরা বলছেন, প্রথমে দিকে থাকলে তাদের জামিন পেতে ঝামেলা হবে। তাই এজাহারে নাম লেখার সময়, পুলিশের কাছে আসছে নানা তদবির।

পুলিশ বলছে, এই ধরনের মামলার ক্ষেত্রে ১ নং থেকে শুরু করে ১০২ নং পর্যন্ত আসামিদেরকে সমানভাবে দেখবে আদালত। তাই নিয়ম রক্ষা করতে ক্রম অনুসারে তালিকা হচ্ছে। কিন্তু সেটা কোনোভাবেই মানতে নারাজ স্বেচ্ছায় আত্মসর্মপণকারীরা।

মামলার এজাহার তৈরি করতে এই যখন অবস্থা। তখন পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিজেদের মতো করে সিদ্ধান্ত নেন।

পুলিশ সূত্রে জানা যায়, শেষ পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করা তালিকা ও জেলা গোয়েন্দা সংস্থার তালিকার ক্রমানুসারে এজাহারে নাম বসানো হয়েছে আত্মসমর্পণ ইয়াবা কারবারিদের।

জানা যায়, এজাহার চূড়ান্ত হবার পর প্রথম আসামি হয়েছেন ২০ মাদক মামলার আসামি আবদুর রহমান বদির ছোট ভাই আব্দুস শুক্কুর। আর ১০২ নম্বর আসামি হন কক্সবাজার জেলার ঝিলংজার গ্রামের শাহজাহান আনছারী।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer