প্রকাশিত: ১২/০২/২০১৯ ৪:০২ পিএম
ফাইল ছবি

উখিয়া নিউজ ডেস্ক::
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু মিয়ানমার-বাংলাদেশ সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ফাঁকা গুলি ছুড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়দের অভিযোগ, মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে থেমে থেমে সীমান্তের কয়েকটি পোস্ট থেকে তারা শতাধিক ফাঁকা গুলিবর্ষণ করে।

তবে, বিজিপির গুলিবর্ষণের কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকেও কোনো বক্তব্য দেওয়া হয়নি।

স্থানীয়রা জানান, ভোরে সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে বিজিপি কয়েকটি অস্থায়ী পোস্ট ও ক্যাম্প থেকে শতাধিক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

উপজেলার ঘুমধুম ইউনিয়ন পরিষদ সদস্য দিল মোহাম্মদ ভুট্টো ও আবদুল গফুর জানান, ভোরে গুলি বর্ষণের ঘটনার পর থেকে টহল জোরদার করেছে বিজিবি। তবে সীমান্তের পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

২০১৭ সালের আগস্ট মিয়ানমারের সেনাবাহিনী দেশটির রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের ওপর জাতিগত হামলা ও নির্যাতন চালায়। ওই সময় থেকে দফায় দফায় ১১ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে।বাংলানিউজটোয়েন্টিফোর

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...