প্রকাশিত: ০৭/০২/২০১৯ ৩:৫৫ পিএম , আপডেট: ০৭/০২/২০১৯ ৩:৫৭ পিএম

বিশেষ প্রতিবেদক ::
বহুল আলোচিত রোহিঙ্গা নারী ধর্ষন মামলার অন্যতম আসামী পালংখালী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও যুবদল নেতা সীমান্তের ইয়াবা ব্যবসায়ীদের জনক হিসাবে পরিচিত জয়নাল মেম্বার অবশেষে গ্রেপ্তার হয়েছে।

বুধবার দুপুরে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন আদালতে আত্নসর্ম্পন করে জামিন আবেদন করিলে, বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানী শেষে তাকে কারাগারে প্রেরনের নির্দেশ প্রদান করেন বলে আদালত সূত্রে জানা গেছে। সে ইউনিয়নের থাইংখালী তাজনিমারখোলা গ্রামের হাজী মোঃ হোছনের ছেলে।


এলাকাবাসী সূত্রে জানা যায়, সম্প্রতি জয়নাল মেম্বারের নেতৃত্বে পার্শ্বভর্তি রোহিঙ্গা ক্যাম্পের এক রোহিঙ্গা নারীকে জোরপূর্বক অপহরন করে তার ঘোনারপাড়াস্থ পরিতাক্ত বাড়ীতে নিয়ে এসে গণধর্ষনের মত জঘন্য ঘটনার জন্ম দেয়। উক্ত ধর্ষনের ঘটনা ছড়িয়ে পড়লে মেম্বার উক্ত ধর্ষনের ঘটনা ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠলেও তার কালো টাকার পাহাড়ের কাছে ধর্ষিতা ম্যানেজ হয়নি বলে জানা গেছে। পরে ওই রোহিঙ্গা নারী বাদী হয়ে উখিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

উক্ত ধর্ষন মামলার তৎকালিন তদন্ত কর্মকর্তা এস আই আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উক্ত রোহিঙ্গা নারী ধর্ষনের মূল পরিকল্পনাকারী ও বাকী আসামীদের পালিয়ে যেতে সহযোগিতাও করেছে জয়নাল মেম্বার। তার গ্রেপ্তারের খবর রোহিঙ্গা ক্যাম্পসহ সর্বত্রে ছড়িয়ে পড়লে ভুক্তভোগীদের মাঝে স্বস্তির নিঃস্বাস ফিরে আসে বলে জানা গেছে।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer