প্রকাশিত: ০৫/০২/২০১৯ ৩:১৪ পিএম

শাহীন মাহমুদ রাসেল::
তিনশ’ থেকে চারশ’ ফুট উপরে উঠে হাওয়ায় ভেসে যদি সমুদ্র ও পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করা যেত, তবে কেমন হতো! কল্পনা নয়, বাস্তবে এখন সম্ভব হচ্ছে পর্যটন শহর কক্সবাজারে। যার নাম প্যারাসেইলিং। দিন দিন যা পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। উদ্যোক্তারা বলছেন, সরকারি পৃষ্ঠপোষকতা পাওয়া গেলে প্যারাসেইলিং-এর মাধ্যমে কক্সবাজারকে বিশ্বের কাছে আরও বেশি আকর্ষণীয় করে তুলে ধরা সম্ভব। এদিকে জেলা প্রশাসন বলছে, পর্যটনবান্ধব পরিকল্পনা নিয়ে বেসরকারি উদ্যোক্তারা এগিয়ে আসলে সহযোগিতা করা হবে।

নিচে সমুদ্রের অথৈ নীল জলরাশি। উপরে আকাশের হাতছানি। এই নিয়ে রোমাঞ্চকর এক ভ্রমণ। স্পিডবোটের সাথে বেঁধে বিশেষ প্যারাসুটের সাহায্যে আকাশে ঘুরে বেড়ানোর নাম প্যারাসেইলিং। বিশ্বের বিভিন্ন দেশের সমুদ্র সৈকতে এটি দেখা গেলেও এখন কক্সবাজারেও পর্যটকদের জন্য বিনোদনের মাধ্যম হয়ে উঠেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন থেকে চারশ’ ফুট উঁচুতে হাওয়ায় ভেসে সমুদ্র ও পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ, যা বেশ জনপ্রিয়তা পেয়েছে ইতোমধ্যে।
প্যারাসেইলিং করা এক পর্যটক বলেন, পাখি উড়ার যে অনুভূতি সেটা আমার হয়েছে।

প্যারাসেইলিংয়ের মাধ্যমে কক্সবাজারের পর্যটনকে বিশ্বের কাছে আরও ভালোভাবে তুলে ধরা সম্ভব। এজন্য সরকারি পৃষ্ঠপোষকতা দরকার বলে মনে করেন এর উদ্যোক্তারা। স্যাটেলাইট ভিশন সী স্পোর্টস প্রজেক্টের কো-অর্ডিনেটর আনোয়ার হোসাইন নয়ন বলেন, সরকার যদি আমাদের পৃষ্ঠপোষকতা দেয় এটা থেকে আরো উন্নত সেবা পাওয়া সম্ভব।
জেলা প্রশাসক মো. কামাল হোসেন জানালেন, পর্যটনবান্ধব পরিকল্পনা নিয়ে বেসরকারি উদ্যোক্তারা এগিয়ে আসলে তাদের সহযোগিতা করা হবে।
তিনি বলেন, এই ধরণের পর্যটক বান্ধব পরিকল্পনা যদি তারা নিয়ে আসে তাহলে সেগুলোকে আমরা উৎসাহিত করবো।
বেসরকারি সংস্থা স্যাটেলাইট ভিশন সী স্পোর্টসের উদ্যোগে কক্সবাজার সৈকত থেকে ৬ কিলোমিটার দূরে দরিয়ানগর ও হিমছড়ি সৈকতে অবস্থিত এ প্যারাসেইলিং। যা করা যাবে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer