প্রকাশিত: ০৪/০২/২০১৯ ১২:৪২ এএম

আবদুল্লাহ আল আজিজ, উখিয়া নিউজ ডটকম

কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ের খতিজা বেগম (১৫) নামে এক রোহিঙ্গা কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুতুপালংয়ের হাঙ্গরঘোনা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে খতিজা বেগমের বিস্তারিত পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, হাঙ্গরঘোনা এলাকার প্রবাসী সৈয়দ আলমের বাড়ীতে কাজের মেয়ে হিসেবে কাজ করতো খতিজা। গত তিনদিন আগে সে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরে রোববার সন্ধ্যায় প্রবাসীর বাড়ির পার্শ্ববর্তী আম বাগানে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে। কে বা কারা তাকে হত্যা করেছে তা খতিয়ে দেখছে পুলিশ।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...