প্রকাশিত: ০৪/০২/২০১৯ ১২:৩৮ এএম

ফারুক আহমদ,উখিয়া

উখিয়ার রুমখাঁ শ্বশানখোলা নামক স্থানে সন্ত্রাসীরা ছুরিকাঘাত করে নাছির(২৫) নামক এক যুবককে নির্মম ভাবে হত্যা করেছে। রবিবার (০৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে। নিহত যুবক হলদিয়াপালং পশ্চিম বড়বিল গ্রামের মুরগী ব্যবসায়ী মোহাম্মদের ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে কক্সবাজার মর্গে প্রেরণ করেছে বলে জানা গেছে।

এলাকাবাসিরা জানান, স্থানীয় ভাবে দুটি গ্রুপ আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ করে আসছিল। সম্প্রতি একটি মোবাইল চুরির ঘটনায় জনগণ নাছিরকে ধৃত করে সোর্পদ করে। অনেক দিন জেল খেটে নাছির বের হলে তারও একটি হারানো মোবাইল দাবি করে আসছিল। এ ঘটনা নিয়ে নাছিরের সাথে আবারও দ¦ন্দ সৃষ্টি হয়। উক্ত ঘটনাকে কেন্দ্র করে একটি গ্রুপ নাছিরকে পরিকল্পিত ভাবে ছুরি ও দা দিয়ে এলোপাতাড়ী কুপিয়ে নির্মম ভাবে হত্যা করে। নিহত নাছিরের পরিবার এ হত্যা ঘটনায় পশ্চিম বড়বিল গ্রামের মিজান, তারেক, ও মোবারক সহ তাদের বাহিনীকে দায়ী করেন। উখিয়া থানার অফিসার ইনচার্জ মো: আবুল খায়ের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন সন্ত্রাসীদেরকে গ্রেফতার করার জন্য পুলিশ অভিযান শুরু করেছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...