প্রকাশিত: ০৩/০২/২০১৯ ৩:৪৭ পিএম

শ.ম.গফুর,উখিয়া::
মানবপাচার প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহবান জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ন সচিব (প্রশাসন,জননিরাপত্তা বিভাগ) ড.মো: জাহাংগীর আলম বলেছেন,মানব পাচার একটি মারাত্নক ব্যাধি।যা পারিবারিক, সামাজিক,রাষ্ট্রীয়ভাবে ব্যাপক ক্ষতিকর বলে মন্তব্য করেছেন।গত ৩ফেব্রুয়ারি বেলা ১২ টায় উখিয়ার থাইংখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে পালংখালী ইউনিয়ন পরিষদ মানবপাচার প্রতিরোধ কমিটির এক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
যুগ্ন সচিব ড.মো: জাহাংগীর আলম।তিনি আরো বলেছেন মানবপাচার একটি পরিবারের স্বপ্ন চুরমার করে দেয়।অনেকেই স্বজন হারাও হয়।সরকার মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠিন আইন কার্যকর করেছে।ইউনিয়ন পরিষদ থেকে জাতীয় পর্যায়ে প্রতিরোধ কমিটি গঠন করেছে।তাতে জনপ্রতিনিধি সহ নানা পেশার মানুষকে সম্পৃক্ত করেছে।জাতীয় ভাবে মানব পাচাররোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্যাপক পরিকল্পনা বাস্তবায়ন করছে।তাই সকল শ্রেনী-পেশার মানুষকে মানব পাচার প্রতিরোধে আরো সচেতন হওয়ার আহবান জানান।

পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম.গফুর উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও ইউপি সচিব আবু সুফিয়ানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেখ মোহাম্মদ নাজমুল ইসলাম,পালংখালী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এমএ মনজুর,পালংখালী ইউপির প্যানেল চেয়ারম্যান নুরুল আবছার চৌধুরী, মোজাফফর আহমদ মেম্বার, মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক শ.ম.গফুর প্রমুখ।এসময় ইউনিয়ন পরিষদের সদস্য -সদস্যা, শিক্ষক,ইমাম,কাজী,সুশীল সমাজ, গ্রাম পুলিশ সহ নানা পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer