প্রকাশিত: ৩০/০১/২০১৯ ৬:০২ পিএম , আপডেট: ৩০/০১/২০১৯ ৮:১২ পিএম

আবদুল্লাহ আল আজিজ,উখিয়া নিউজ ডটকম :

উখিয়ার তাজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পের (ক্যাম্প নং-১৩) ত্রাণ নিতে গিয়ে তিন শিশুর নিহতের খবর পাওয়া গেছে।

নিহতরা হচ্ছেন তাজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পের বি-২ ব্লকের ইউনুচের শিশু কন্যা রাফিয়া (৬) পুত্র রায়হান (৪) ও পার্শ্ববর্তী সি-২ ব্লকের ওবাইদুল্লাহ’র শিশুকন্যা আছমা বেগম (৫)।
৩০ জানুয়ারি দুপুর ২টা ২০মিনিটের সময় ক্যাম্প সংলগ্ন খাল থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে ডাব্লিউ.এফ.ফির ত্রাণ নিতে স্বজনদের সাথে বের হয়। প্রায় ঘন্টাখানেক বাড়ীতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খুঁজতে থাকে। খোঁজাখুজির এক পর্যায়ে দুপুর ২টা ২০ মিনিটের দিকে পাশ্ববর্তী ১৯নং ক্যাম্পে অবস্থিত পানির ছড়া হতে ৩ শিশুকে উদ্ধার করে প্রতিবেশীরা দ্রুত এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...