প্রকাশিত: ২৯/০১/২০১৯ ৬:১৬ পিএম

উখিয়া নিউজ ডটকম :

কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের নোয়াখালীর ভাসানচর দ্বীপে স্থানান্তরের বিষয়ে তাদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

মঙ্গলবার দুপুরে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের ৪ নম্বর ক্যাম্পে মানববর্জ্য পরিশোধনাগার উদ্ধোধন শেষে এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ভারতসহ অন্যান্য দেশ থেকে রোহিঙ্গা আশার বিষয়ে সরকার আন্তার্জাতিকভাবে কাজ করছে। এটি এত সহজে মেনে নেয়া হবে না। পাশাপাশি ক্রমান্বয়ে রোহিঙ্গাদের উন্নতি হচ্ছে, পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকি অনেকটা কমে এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃষ্টি রেখেছেন, আশা করি বড় ধরনের কোন সংকট তৈরি হবে না।

ডা. এনামুর রহমান বলেন, ওই পরিশোধনাগারের মাধ্যমে পর্যায়ে ক্রমে পুরো ক্যাম্পের রোহিঙ্গাদের মানববর্জ্য পরিশোধন করা হবে। আগামীতে এ ধরনের প্রকল্প দেশের বিভিন্ন জায়গায় নির্মাণ করার পরিকল্পনা রয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ শাহ কামাল, ইউএনএইচসিআরের বাংলাদেশ প্রতিনিধি ইস্টিভেন্ট কর্লিস, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম প্রমুখ।

পাঠকের মতামত

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...
Single Page Footer