প্রকাশিত: ২৪/০১/২০১৯ ১০:২৯ এএম

বিশেষ প্রতিনিধি ::
টেকনাফে র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে দুই মাদক কারবারী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে বিদেশী অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

২৪ জানুয়ারী ভোররাত আড়াই টারদিকে সাবরাং ইউনিয়নের উপকূলীয় খুরের মুখ সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে এ ঘটনা হয়।

র‌্যাব টেকনাফ ক্যাম্প কমান্ডার লেঃ মির্জা শাহেদ মাহতাব কক্সবাজার জার্নালকে জানান, মাদকের চালান পাচারের সংবাদ পেয়ে র‌্যাব টেকনাফ ক্যাম্পের একটি টহল দল ঘটনাস্থলে গেলে মাদক কারবারী ও র‌্যাবের সাথে গোলাগুলির ঘটনা ঘটে।

এসময় র‌্যাবের দুই সদস্য আহত হয়। পরে ঘটনাস্থলে গিয়ে তল্লাশী চালিয়ে বিদেশী পিস্তল ২টি, ম্যাগজিন-২, দেশীয় এলজি-১,তাজা কার্তুজ ৪টি,৬ রাউন্ড খালী গুলির খোসা, ৫০ হাজার ইয়াবা ও ৩০ এবং ৩৫ বছরের অজ্ঞাত ২টি গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার। এরপর দেহ ২টি টেকনাফ উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাদের পোস্ট মর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতদের পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...