প্রকাশিত: ২০/০১/২০১৯ ৮:১৬ পিএম


চট্টগ্রাম – নগরীর পাহাড়তলীর এ কে খান এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ৩’শ পিস ইয়াবাসহ মো. কামাল হোসেন (৩৮) ও জুথি বেগম (২৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭।

শনিবার (১৯ জানুয়ারি) মধ্যরাতে এ কে খান এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটক মো.কামাল হোসেন নগরীর আহমাদিয়া আলীয়া মাদ্রাসা এলাকার পূর্ব রাস্তির বেপারি বাড়ির কালাচান বেপারির পুত্র ও জুথি বেগম মাদারীপুর জেলার সদর থানার নয়ারচর গ্রামের মো. কামাল হোসেনের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাশকুর রহমান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ৩’শ পিস ইয়াবাসহ মো.কামাল হোসেন ও জুথি বেগম নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করি। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট এর আনুমানিক মূল্য ২৬ লক্ষ ৫০ হাজার টাকা বলে জানান তিনি।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...