প্রকাশিত: ২০/০১/২০১৯ ৩:২২ পিএম

উখিয়া নিউজ ডটকম::
মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া দুই রোহিঙ্গা নারীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

রোববার (২০ জানুয়ারি) সকালে চট্টগ্রাম নগরীতে আলাদা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে তৈয়বা খাতুনকে (২৪) নগরীর বাকলিয়া থানার মেরিনার্স রোড থেকে এবং ফাতেমা বেগমকে (৩৭) কোতেয়ালী থানার স্টেশন রোড থেকে গ্রেফতার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক (মেট্রো) শামীম আহমেদ জানান, তৈয়বা খাতুনের কাছে আড়াই হাজার পিস এবং ফাতেমার কাছে ৫শ’ পিস ইয়াবা পাওয়া গেছে। কক্সবাজার সীমান্ত দিয়ে ২০১৭ সালে বাংলাদেশে প্রবেশ করে তৈয়বা ও ফাতেমার পরিবার। তৈয়বা পরিবার নিয়ে টেকনাফের লেদা এলাকায় এবং ফাতেমা উখিয়া উপজেলার হোয়াইক্যং গ্রামে বর্তমানে বসবাস করছে। দু‘জনের বিরুদ্ধে আলাদা মামলা দায়ের করা হবে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...