প্রকাশিত: ১৫/০৯/২০১৮ ৮:০৫ পিএম , আপডেট: ১৫/০৯/২০১৮ ৮:০৫ পিএম

উখিয়া নিউজ ডেস্ক’::
পর্যটকদের নিরাপত্তাসহ আইন-শৃঙ্খলা রক্ষায় কক্সবাজার শহরে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা বসানো হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা পুলিশ সুপার ড. এ কে এম ইকবাল হোসেন সিসিটিভি মনিটরিং কন্ট্রোল অ্যান্ড কমান্ড সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
শহরে পর্যটকদের সমাগম স্থান, হোটেল-মোটেল জোনসহ গুরুত্বপূর্ণ ৪০টি পয়েন্টে ৬৪টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে।
জেলা পুলিশ সুপার কার্যালয়ে স্থাপিত ‘সিসিটিভি মনিটরিং কন্ট্রোল অ্যান্ড কমান্ড সেন্টার’ থেকে এই ক্যামেরাগুলো নিয়ন্ত্রণ করা হবে।
পুলিশ সুপার জানান, শহরের আইনশৃঙ্খলা রক্ষায় বসানো উন্নতমানের এই সিসিটিভি ক্যামরাগুলো আধা কিলোমিটার পর্যন্ত আওতার দৃশ্য পরিষ্কারভাবে ধারণ করতে পারবে। এই ক্যামেরায় বিশেষ সফটওয়্যারের মাধ্যমে সহজেই অপরাধমূলক কর্মকাণ্ডের ধারণ করা ভিডিও মেসেজের মাধ্যমে জানান দিতে পারবে।
শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামী ৩ মাসের মধ্যে আরও সিসিটিভি ক্যামরা বসানো হবে বলেও অনুষ্ঠান থেকে জানানো হয়।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...