প্রকাশিত: ২৬/০৮/২০১৮ ১০:০৬ পিএম , আপডেট: ২৬/০৮/২০১৮ ১০:১৮ পিএম

ডেস্ক রিপোর্ট::
২০১৬ সালের নভেম্বরে এয়ারটেলের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকেই লোকসানে পড়েছে মোবাইল ফোন অপারেটর রবি।

এয়ারটেলের সঙ্গে যুক্তের দুই বছরে সব প্রান্তিকে লোকসান দিয়ে আসছে রবি। টানা সাত প্রান্তিক লোকসানের ধারাবাহিকতায় এপ্রিল-জুন প্রান্তিকে ৪৪ কোটি ৪০ লাখ টাকা লোকাসান করেছে রবি।

জানুয়ারি-মার্চ প্রান্তিকে অপারেটরটির লোকসানের পরিমাণ ছিল একশত তিন কোটি টাকা। অথচ দুই বছর আগে ধারাবাহিকভাবে লাভ করছিল রবি।

এপ্রিল-জুন সময়ে অপারেটরটির মোট আয় ছিল এক হাজার ৬৫০ কোটি টাকা। যা গত প্রান্তিকের তুলনায় এক দশমিক ৬ ভাগ বেশি।

জুনের শেষে অপারেটটির কার্যকর মোবাইল সংযোগের সংখ্যা দাঁড়িয়েছে চার কোটি ৪৭ লাখ। যদিও মার্চের শেষেই এটা সাড়ে চার কোটির বেশি ছিল।

এখনকার মোট গ্রাহকের মধ্যে দুই কোটি ৬৬ লাখ সংযোগে ইন্টারনেট ব্যবহার হচ্ছে বলেও জানায় অপারেটরটি। আর সে কারণে ইন্টারনেট থেকে তাদের আয় বেড়েছে। অপারেটরটির মোট আয়ের ২৪ শতাংশ এখন আসছে ডেটা থেকে।

নেটওয়ার্কে বিনিয়োগ ও বর্ধিত বাজার সুদের হারের কারণে তাদের লোকসান হচ্ছে। তবে রবির মূল কোম্পানি আজিয়াটার আর্থিক প্রতিবেদন বলছে, গ্রাহক বৃদ্ধি এবং রাজস্ব আয়ে ধারাবাহিকতা না থাকায় লোকসানের অন্যতম কারণ।

ডেটার আয় বাড়ার সঙ্গে সঙ্গে সামগ্রিকভাবে ডেটার ব্যবহারও বৃদ্ধি পেয়েছে। দেশে ফোরজি চালুর পর থেকে রবির গ্রাহকরা আগের চেয়ে এখন অনেক বেশি ডেটা ব্যবহার করছেন। গড়ে একেকজন রবির গ্রাহক মাসে এক জিবি ডেটা ব্যবহার করছেন।

ডেটা ব্যবহার ভালো হলেও ভয়েস থেকে আয় কিছুটা কমেছে। লোকসানের মধ্যে থাকলেও এ সময়ে তারা সাড়ে পাঁচশ কোটি টাকা বিনিয়োগ করেছে নেটওয়ার্ক উন্নত করার জন্যে।

পাঠকের মতামত

 

মোবাইলের বাজারে অস্থিরতা দাম বাড়িয়েছে সিন্ডিকেটচক্র

মোবাইলের বাজারে অস্থিরতা থামছেই না। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) বাস্তবায়নে সরকারের উদ্যোগ, প্রকল্প বাস্তবায়নে ...

রিয়েলমি আনছে ১০,০০১ mAh ‘লং-লাইফ টাইটান’ ব্যাটারি

তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি শীঘ্রই বিশ্ববাজারে ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ারের লং-লাইফ টাইটান ব্যাটারি আনতে যাচ্ছে। গ্লোবাল ...

বিশ্ববাজারের সাথে সংযুক্ত করতে শীঘ্রই আসছে পেপ্যাল: বাংলাদেশ ব্যাংকের গভর্নর

মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারের সাথে ...