প্রকাশিত: ২৬/০৬/২০১৬ ১০:১৩ পিএম

সেলিম উদ্দিন, ঈদগাঁও 

কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কে অপহৃত ৪ জনের মধ্যে ২ জন কৌশলে পালিয়ে আসলেও অপর ২ জন এখনো উদ্ধার হয়নি। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য এক মহিলাকে আটক করেছে। ২৬ জুন এ ঘটনা ঘটে।

প্রাপ্ত তথ্যে প্রকাশ, রোববার সকালে ঈদগাঁও তদন্ত কেন্দ্র পুলিশ পানের ছড়া ঢালা থেকে অপহরণকারীদের কবল থেকে কৌশলে পালিয়ে আসা ২ যুবককে তাদের হেফাজতে আনে। এছাড়া এ সংক্রান্ত ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইসলামপুরের এক বৃদ্ধাকে পুলিশ আটক করে। পালিয়ে আসা যুবকরা হচ্ছে ইসলামাবাদ পূর্ব গজালিয়া ঢালার মুখের আলী হোছনের পুত্র আবু ছৈয়দ এবং ঈদগড় ছগিরা কাটার জালাল আহমদের পুত্র দেলোয়ার হোছন। প্রথমোক্ত যুবক কক্সবাজারের এক আবাসিক হোটেলে চাকরি করে এবং অন্যজন ছাগল ব্যবসায়ী। এর আগের দিন সন্ধ্যায় অন্য ২ জনের সাথে তারা ঈদগাঁও-ঈদগড় সড়ক থেকে অপহৃত হয়েছিল। দূর্বৃত্তরা অস্ত্রের মুখে তাদের গাড়ী গতিরোধ করে সর্বস্ব ছিনতাই ও অপহরণের ঘটনা ঘটায়।

এ রিপোর্ট লিখা পর্যন্ত অপহৃত অপর ২ জন উদ্ধারের কোন খবর পাওয়া যায়নি। এদিকে ডাকাতি ও অপহরণ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ সদর উপজেলার ইসলামপুর ভিলেজার পাড়ার আবদু শুক্কুরের বাড়িতে অভিযান চালায়। সেখানে তার পুত্র মো. ইদ্রিছকে না পেয়ে তার মাতা বয়োবৃদ্ধ নুর জাহানকে জিজ্ঞাসাদের জন্য তদন্ত কেন্দ্রে নিয়ে আসে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...