প্রকাশিত: ১৩/০৪/২০১৭ ২:৩৪ পিএম , আপডেট: ১৩/০৪/২০১৭ ২:৪১ পিএম

নিজস্ব প্রতিনিধি::

উখিয়ার কোটবাজারের একমাত্র সমাজ সেবা মূলক প্রতিষ্ঠান তারুণ্য সোসাইটির পক্ষ থেকে হলদিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম পূর্ব পাইন্যাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির দৃষ্টি প্রতিবন্ধী মেধাবী ছাত্র মোঃ শাহীনকে ১৫ হাজার টাকা চেক প্রদান করেছে। সে পূর্ব পাইন্যাশিয়া দিন মজুর দিল মোহাম্মদের ছেলে বলে জানা গেছে।

চেক হস্তান্তর অনুষ্ঠানে হলদিয়া পালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম বলেন উক্ত দৃষ্টি প্রতিবন্ধীর ছাত্রের ভবিষ্যত চিকিৎসা ও পড়ালেখার যাবতীয় ব্যয় ভার কোটবাজার ঐহিত্যবাহী স্বেচ্ছাসেবামূলক সংগঠণ তারুন্য সোসাইটির সদস্যরা অসহায় একজন দৃষ্টি প্রতিবন্ধীরর প্রতি সাহায্যের হাত প্রসারিত করায় সকলে প্রসংশার দাবীদার। ভবিষ্যতে অসহায় নিপীড়িত বঞ্চিতদের পাশে দাড়ানোর আহবান জানান।

সম্প্রতি তারুণ্য সোসাইটির সভাপতি আবদুল্লাহ আল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক হস্তান্তর অনুষ্টানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সোসাইটির পরিচালক শরীফ মাহমুদ শাহজাদা, এসময় আরো উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক শামশুল আলম মানিক ও যোগাযোগ বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন।

উল্লেখ্য যে, ইতোপূর্বে দৃষ্টিপ্রতিবন্ধী ছাত্র মোহাম্মদ শাহীন কে তার দৃষ্টি ফিরিয়ে দেয়ার লক্ষে কক্সবাজার কমিউনিটি চক্ষু হাসপাতালে চিকিৎসা সেবাসহ চশমা প্রদান করা হয়।

উক্ত মহতী কাজে দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র মোহাম্মদ শাহীনের পাশে এসে দাড়ানোর জন্য তারুণ্য সোসাইটিকে অনুপ্রেরণাসহ উক্ত সংগঠনের হাতে তুলে দিয়েছিলেন পূর্ব পাইন্যাশিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তারই সম্মানীতা প্রধান শিক্ষিকা (ভারপ্রাপ্ত) মনোয়ারা বেগম।

পাঠকের মতামত

রামুতে মিছিলের প্রস্তুতিকালে মোনাফ সিকদার সহ নি’ষি’দ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ...

উখিয়ায়  এজেন্ট ব্যাংক আউটলেট  প্রতারণা মামলায় ঢাকায় গ্রেপ্তার ইউছুপ

কক্সবাজারের উখিয়ায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটকে কেন্দ্র করে দায়ের করা প্রতারণা ও জালিয়াতির মামলার ...

‘চাকরি ফিরিয়ে দে’ বলে গরুর রশি কোমরে বেঁধে মারধরহামলার ভয়াবহতার বর্ণনা দিলেন সাঈদি, জানালেন ঘটনার আদ্যোপান্ত

‘মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে’ হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন সাঈদি। নিজের ওপর হামলার ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...
Single Page Footer