প্রকাশিত: ১৮/০২/২০১৭ ১০:৫৯ এএম , আপডেট: ১৮/০২/২০১৭ ১১:৪৭ এএম

উখিয়া নিউজ ডটকম;;
র‌্যাব-৭,কক্সবাজার ইউনিটের সদস্যরা জেলার সদর থানাধীন উত্তর বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে ২’হাজার ৭’শত ৫০ পিস ইয়াবাসহ ইয়াবা ব্যবসায়ী মোছাঃ রাশেদা (৪২) কে গ্রেফতার করে। ১৭ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে জেলার সদর থানাধীন উত্তর বাহারছড়া কেচিদিয়া রোড, এন, রাবেয়া ম্যানশন, হোল্ডিং নং ৬৪ এর সামনে রাস্তায় অভিযান চালিয়ে মোছাঃ রাশেদা (৪২) কে ইয়াবাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ী মোছাঃ রাশেদা জেলার সদর থানাধীন উত্তর বাহারছড়া এলাকার স্বামীঃ নুরুল হকের স্ত্রী বলে জানা গেছে। র‌্যাব-৭, সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ১৭ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৪ টা ৪০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭,কক্সবাজার ইউনিটের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেজর মোঃ রুহুল আমিনের নেতৃতে একদল র‌্যাব সদস্য জেলার সদর থানাধীন উত্তর বাহারছড়া কেচিদিয়া রোড, এন, রাবেয়া ম্যানশন, হোল্ডিং নং ৬৪ এর সামনে রাস্তায় অভিযান চালিয়ে ১১ লক্ষ ১০ হাজার টাকা মূল্যের ২’হাজার ৭’শত ৫০ পিস ইয়াবাসহ ইয়াবা ব্যবসায়ী মোছাঃ রাশেদা (৪২) কে ইয়াবাসহ গ্রেফতার করে । এব্যাপারে র‌্যাব বাদি হয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কক্সবাজার সদর মড়েল থানায় মামলা দায়ের র্পূবক কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব সূত্রে প্রকাশ। –

পাঠকের মতামত

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer