উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৬/১০/২০২৫ ১২:২৩ পিএম

২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় উখিয়া উপজেলার দুটি প্রধান কলেজের ফলাফল এবার হতাশাজনক হয়েছে। উখিয়া কলেজ ও উখিয়া সরকারি মহিলা কলেজ—দুই প্রতিষ্ঠানেই পাশের হার ২৫ শতাংশের নিচে।

উখিয়া কলেজ থেকে মোট ৫৪৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে মাত্র ১১২ জন পাস করেছে, ফেল করেছে ৪৩৭ জন। পাশের হার দাঁড়িয়েছে মাত্র ২০.৪০ শতাংশ।

অন্যদিকে, উখিয়া সরকারি মহিলা কলেজ থেকে অংশ নেয় ৭৭৪ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ১৭৬ জন পাস করেছে এবং ৬০২ জন ফেল করেছে। পাশের হার ২২.৭৪ শতাংশ।

স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীরা ফলাফলের এই অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষক সংকট, ক্লাসে উপস্থিতি কম থাকা ও কোচিং নির্ভরতা বৃদ্ধিই এর অন্যতম কারণ।

শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, সময়মতো ক্লাস নেওয়া ও শিক্ষকদের দায়বদ্ধতা বাড়াতে না পারলে উখিয়ার শিক্ষার মান আরও নিচে নেমে যেতে পারে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...