প্রকাশিত: ২৩/০৭/২০২১ ১১:১১ এএম

ইমাম খাইর::
টেকনাফের লেদা ২৪নং রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে অস্ত্র ও মাদক মামলার আসামি মোঃ মুজিবুর রহমান প্রকাশ মিজানকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বৃহস্পতিবার (২২ জুলাই) বিকালে ক্যাম্প-২৪ এর এ ব্লকস্থ জয়নালের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

সে হ্নীলা ইউপির পশ্চিম লেদা এলাকার আবুল খায়েরের ছেলে।

কক্সবাজার ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন) এর অধিনায়ক (এসপি) মোঃ তারিকুল ইসলাম তারিক বৃহস্পতিবার রাতে সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোঃ মুজিবুর রহমান প্রকাশ মিজান একজন শীর্ষ সন্ত্রাসী। সে টেকনাফ মডেল থানার মামলা নং- ৬/৩৯৪ তারিখ- ০৪/০৮/২০১৮ খ্রিঃ ধারা- ১৯(a)/১৯(f) ১৯৭৮ সালের অস্ত্র আইন এবং টেকনাফ মডেল থানার মামলা নং- ০৭/৩৯৫ তারিখ- ০৪/০৮/২০১৮ ইং, ধারা- ১৯(১) এর ৯ (খ)১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি।

সে সিদ্দিক গ্রুপের সদস্য বলে জনশ্রুতি রয়েছে।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ১৬ এপিবিএন অধিনায়ক (এসপি) মোঃ তারিকুল ইসলাম তারিক

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...