উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪/০৫/২০২৫ ৭:০৭ এএম , আপডেট: ০৪/০৫/২০২৫ ৭:২৮ এএম
ফাইল ছবি

উখিয়ায় সঙ্ঘবদ্ধ পাহাড় খেকোদের কালো থাবায় ক্ষতবিক্ষত হচ্ছে সরকারি সংরক্ষিত বনাঞ্চল। অবৈধভাবে পাহাড় কর্তন করে প্লট বানিয়ে দোকান-ঘর সহ অবৈধ স্থাপনা তৈরি করছে জবরদখলকারীরা । এতে করে ভারি বৃষ্টি হলে পাহাড় ধ্বসে প্রাণ হানির আশংকা দেখা দিয়েছে৷
সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং, ডেইল পাড়া জামতলি, উত্তরপুকুরিয়া, পূর্ব ডিগিলিয়া, দরগাহ বিল, ফলিয়াপাড়া, দৌছড়ি, হরিণমারা, ভালুকিয়া, ইনানী, জালিয়া পালং, রত্নাপালং সহ বিভিন্ন এলাকায় গাছ ও অবৈধভাবে পাহাড় কাটার মহাযজ্ঞ চলছে। উত্তর পুকুরিয়া মসজিদের পাশে সিন্ডিকেট সদস্যরা তৈরি করছে নতুন ২টি ঘর। রাত হলে দৌছড়ি এলাকা থেকে বনের গাছ কেটে ইটভাটায় নিয়ে যায় এবং পাহাড়ের মাটি কাটছে স্থানীয় একটি প্রভাবশালী সিন্ডিকেট৷ সদর পাতাবাড়িতে তৈরি করছে ডুপ্লেক্স বাড়ি সহ শিলরছড়া, দরগাহ বিল, ফলিয়াপাড়া , হরিণমারা এলাকার চিত্র একই৷

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছর উখিয়া-টেকনাফ সহ রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন জায়গায় পাহাড় ধ্বসে পড়ে অন্তত ১৩ জন জনের মৃত্যু হলেও সংশ্লিষ্ট দপ্তরের টনক নড়েনি৷ দেদারসে কাটা হচ্ছে বড়বড় পাহাড়, পাচার হচ্ছে বনের গাছ ও উত্তোলন হচ্ছে বালি৷
উখিয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর ইসলাম শাহিন জানান, বনের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রতিনিয়ত অভিযান চলমান রয়েছে। ডেইল পাড়া এলাকায় পাহাড় কাটার বিষয়টি আমাদের নজরে এসেছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...