প্রকাশিত: ২৮/১২/২০২১ ৫:৫৭ পিএম , আপডেট: ২৮/১২/২০২১ ৬:০১ পিএম

বার্তা পরিবেশক::

গত সোমবার সন্ধ্যায় ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদর দপ্তরে তৃতীয় বর্ষপূর্তি উৎসব পালন করা হয়। ২০১৮সালের ২৮ শে ডিসেম্বর উক্ত ইউনিটের পদযাত্রা শুরু। তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে সদরদপ্তরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্যে ছিল গরু জবাই করে সকল অফিসার এবং ফোর্সের জন্য দুপুরবেলা বিশেষ খাবারের আয়োজন। তাছাড়া ফোর্স এবং অফিসারের মাঝে টি শার্ট বিতরণ,পিঠা উৎসব, রাফেল ড্র, আতশবাজি, ফানুস উড়ানো এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।

সন্ধ্যাবেলায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাসানুজ্জামান পিপিএম, পুলিশ সুপার, কক্সবাজার জেলা, জনাব মোঃ ফয়সাল আহমেদ পুলিশ সুপার সিআইডি ,জনাব মোঃ আব্দুল্লাহ আলমামুন ,কমান্ডেন্ট (পুলিশ সুপার) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, জনাব মোঃ সারোয়ার আলম ,পুলিশ সুপার পিবিআই ,জনাব মোঃ মহিউদ্দিন আহমেদ অতিরিক্ত পুলিশ সুপার টুরিস্ট পুলিশ, জনাব মোঃ খাইরুল ইসলাম সহকারি পুলিশ সুপার রেব-১৫ সহ আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতেই মোঃ নাইমুল হক অধিনায়ক ( পুলিশ সুপার) ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং তার সহধর্মিণী রেহানা ফেরদৌসী সহ আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ দেরকে নিয়ে কেককেটে এবং আতশবাজি প্রদর্শন করে অনুষ্ঠানের সূচনা করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন কক্সবাজার জেলার স্বনামধন্য ব্যান্ড কাঠপেন্সিল এবং তার সদস্যরা। তাছাড়া অনুষ্ঠানে আরও গান গেয়েছেন মোঃ নাইমুল হক অধিনায়ক (পুলিশ সুপার),এএসপি সুব্রত কুমার সাহা, নাহিয়ান আনবার নিধি, সাদাকালো ব্যান্ডের ভোকাল ধ্রুব রাসেল, অর্ণব, জুনাকি, আরিয়ানা ইফতি সহ পুলিশের আরো অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানের নৃত্য পরিবেশন করেন জাতীয় পর্যায়ে নৃত্যশিল্পী সুদেষ্ণা সাহা, কনস্টেবল তন্ময় এবং অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের শেষে মোঃ নাইমুল হক অধিনায়ক (পুলিশ সুপার) সকলকে শুভ কামনা জানান। তিনি মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী ও ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে বিভিন্ন রকমের নির্দেশনা প্রদান করেন।সবশেষে ফানুস উড়িয়ে এবং জমকালো আতশবাজির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer