প্রকাশিত: ২৬/০৪/২০২২ ১:৫৩ পিএম

কক্সবাজারে উখিয়া শরনার্থী ক্যাম্প থেকে ১৬ লাখ টাকার জাল নোটসহ দুজনকে গ্রেপ্তার করেছে আমর্ড পুলিশ সদস্যরা।

আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) ভোরে উখিয়া ১নং লাম্বাশিয়া ক্যাম্প থেকে তাদের আটক করা হয়। একই সঙ্গে একটি মটর সাইকেল জব্দ করা হয় ।

গ্রেপ্তারকৃতরা হলেন , উখিয়া হলদিয়া পালংয়ের মৃত আজিজুর রহমানের পুত্র মোহাম্মদ রহিম ও পশ্চিম হলদিয়া পালং ফিরোজ মিয়ার পুত্র সরোয়ার কামাল (১৮)।

https://youtu.be/Dc1hjoqV2ZE

বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আমর্ড পুলিশের অধিনায়ক নাঈমুল হক।

তিনি জানান, একটি দল দীর্ঘদিন ধরে টাকা নকল করছিল। ঈদকে সামনে রেখে সেই টাকা তারা ক্যাম্পের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়া চেষ্টা করে। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তদন্তের পর দুজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১৬লাখ টাকার জাল নোট, একটি মটর সাইকেল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান আমর্ড পুলিশের এক কর্মকর্তা

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...
Single Page Footer