ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০/০১/২০২৪ ১০:১০ এএম , আপডেট: ১০/০১/২০২৪ ১১:৫৩ এএম

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় মামলা তদন্ত করতে গিয়ে এক নারীকে শারীরিক সম্পর্কের প্রস্তাব ও এক লাখ টাকা ঘুস দাবির অভিযোগ উঠেছে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের এক উপপরিদর্শকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই পুলিশ কর্মকর্তাসহ দুজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ভুক্তভোগী এক নারী।

সম্প্রতি এলাকায় এ ঘটনা জানাজানি হলে সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়েছে। অভিযুক্ত পুলিশ কর্মকর্তার নাম মো. শামিম মিয়া। তিনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কক্সবাজার কার্যালয়ে উপপরিদর্শক পদে কর্মরত রয়েছে। ভুক্তভোগী ওই নারী গত ১৮ ডিসেম্বর কক্সবাজারের চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেছেন।

আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য চকরিয়া-পেকুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপারকে নির্দেশনা দিয়েছেন। মামলায় পুলিশ কর্মকর্তা ছাড়াও আসামি করা হয়েছে মহেশখালী উপজেলার গোরকঘাটা এলাকার রামপদ দে-এর ছেলে উজ্জ্বল কুমারকেও। মামলার বাদী ভুক্তভোগী নারীর বাড়ি চকরিয়া পৌরসভায়।

অভিযোগের ব্যাপারে জানতে চাইলে পিবিআই’র উপপরিদর্শক (এসআই) মো. শামিম মিয়া বলেন, ওই নারীর বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন তিনি। মামলা তদন্তে করতে গিয়ে ওই নারীর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন জমা দিই। এরপর বিভিন্ন সময় ওই নারীর ইমো নাম্বারে কথা হয় তার সঙ্গে। বিভিন্ন সময় গভীর রাতেও ওই নারীর সঙ্গে ম্যাসেঞ্জারে তার কথা হয়েছে। ম্যাসেঞ্জারে ভুলবসত ওই নারীর সঙ্গে তার কিছু অশ্লীল বাক্য বিনিময় হয়েছে বলে পুলিশ কর্মকর্তা শামিম মিয়া স্বীকার করেন। এ সময় তিনি তার বিরুদ্ধে নিউজ না করার অনুরোধ করেন।

পিবিআই কক্সবাজার কার্যালয়ের পরিদর্শক তৌহিদুল আনোয়ার বলেন, ছয় মাস আগেই এসআই শামীম কক্সবাজার পিবিআই থেকে বদলি হয়ে নোয়াখালী জেলার পিবিআই অফিসে যোগ দিয়েছেন। তিনি ঘটনার ব্যাপারে কিছুই জানেন না। সুত্র: দৈনিক যুগান্তর

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...