বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ১৮/১০/২০২৩ ৯:৫১ এএম , আপডেট: ১৮/১০/২০২৩ ৯:৫১ এএম

মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতির উন্নতিতে এবং বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের মানবিক সহায়তা বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের অর্থবহ সম্পৃক্ততা কামনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (১৭ অক্টোবর) জাতিসংঘের রোহিঙ্গা শরণার্থী বিষয়ক উচ্চ পর্যায়ের আঞ্চলিক বৈঠকে মূল বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি নিরাপদ, স্বেচ্ছায় এবং টেকসই প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান বলে পুনর্ব্যক্ত করেন।

তার বক্তব্যে মিয়ানমারের পাঠ্যক্রমের চলমান শিক্ষা এবং কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গাদের জন্য দক্ষতা উন্নয়ন কার্যক্রম প্রত্যাবাসন উদ্যোগের পরিপূরক হওয়া উচিত বলে উল্লেখ করেন ড. মোমেন।

এদিকে, মঙ্গলবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করেন। পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের জন্য অব্যাহত মানবিক সহায়তার জন্য জাতিসংঘের জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারকে ধন্যবাদ জানান। রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যাওয়ার অধিকার ও প্রত্যাশা উপলব্ধি করতে সহযোগিতা কামনা করেন।

ফিলিপ্পো গ্র্যান্ডি রোহিঙ্গা সংকটের সমাধান হিসেবে স্বেচ্ছায় প্রত্যাবাসনকে উল্লেখ করেন। তিনি এই লক্ষ্য অর্জনে প্রচেষ্টা অব্যাহত রাখার আশ্বাস দেন।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...