উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৮/০৮/২০২২ ৭:৩৪ পিএম , আপডেট: ২৮/০৮/২০২২ ৭:৩৫ পিএম

কক্সবাজারের উখিয়ায় নিত্যপণ্য, জ্বালানি তেল, পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
রবিবার (২৮ আগস্ট) বিকাল তিনটার দিকে উখিয়া উপজেলার পাঁচ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উখিয়া-টেকনাফ সড়কের কোটবাজার স্টেশনে এ বিক্ষোভ মিছিলটি করে। এতে নেতৃত্ব দেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহ জাহান চৌধুরী।
সাবেক এমপি তাঁর বক্তব্যে বলেন, আ’লীগের সাবেক এমপি আব্দুর রহমান বদি উখিয়া-টেকনাফে উন্নয়ন করেনি। মাদকের চাষ করেছে।
মিছিলোত্তর পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামিম বলেন, ‘বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটক রেখেছে সরকার। এখনো তিনি মুক্ত হতে পারেনি। সারাদেশে বিএনপির লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে সরকার। জ্বালানি তেলের দাম বাড়ায় বেড়েছে পরিবহন ভাড়া ও খাদ্য পণ্যের দাম। ফলে প্রতিটি পদে পদে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে।

এসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন-কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামিম আরা স্বপ্না, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরোয়ার জাহান চৌধুরী,সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী সহ হাজার হাজার কর্মী সমর্থক।
বিএনপির বিক্ষোভ সমাবেশকালীন কোটবাজারে ঘন্টাব্যাপী যান চলাচল বন্ধ ছিল।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...