প্রকাশিত: ০৮/০৪/২০২২ ৯:২০ পিএম

মসজিদে ফজরের সুন্নত নামাজরত অবস্থায় কাইমুদ্দিন (১০০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া নামাপাড়া গ্রামে ফজরের নামাজপড়া অবস্থায় মারা যান তিনি।

জানা যায়, প্রতিদিনের মতো কাইমুদ্দিন শুক্রবার ভোরে নয়াপাড়া বাইতুন নূর জামে মসজিদে জামায়াতে ফজরের নামাজ পড়তে যান। ওজু সেরে সুন্নত নামাজ পড়ার সময় তিনি পেটে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করেন।

এ সময় উপস্থিত মুসল্লিরা তাকে জায়নামাজে শোয়ালে তিনি সেখানেই মারা যান।
মসজিদের মুসল্লি আজহার আলী জানান, নামাজের মাঝে তিনি অসুস্থ বোধ করলে তাকে আমরা জায়নাজের মাঝেই শোয়ায়ে দেই; সেখানেই তিনি মারা যান। তিনি রোজা ছিলেন এবং মসজিদে এসে জামায়াতে নিয়মিত নামাজ পড়তেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...