প্রকাশিত: ৩০/০৩/২০২২ ৩:৫৪ পিএম

মোঃ আরাফাত সানি, টেকনাফ ::

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী’র বিদায়ী সংবর্ধনা ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কায়সার খসরু কে বরণ করে নেওয়া হয়েছে। অনুষ্ঠানটি যেমনি ছিল বেদনার তেমনি ছিল আনন্দের।

মঙ্গলবার (২৯ মার্চ) রাতে টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলমের সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে এ বিদায় ও বরণ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুল আফসারের পরিচালনায়, স্বাগত বক্তব্য রাখছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি এরফানুল হক চৌধুরী। অনুষ্ঠানে দু’চোখে টলমল করছিল পানি, তবুও স্নিগ্ধ হাসি দিয়ে বিদায়-বরণ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার পারভেজ চৌধুরী ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কায়সার খসরু, জেলা পরিষদ সদস্য শফিক মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান তাহেরা আখতার মিলি, উপজেলা আওয়ামীলীগের সাঃ সম্পাদক আলহাজ্ব নুরুল বশর, উপজেলা সিঃ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, এ এসপি আবু সালাম চৌধুরী স্কোয়াড লিডার র‍্যাব-১৫ টেকনাফ, পুলিশ পরিদর্শক ট্রাফিক ফারুক আল মামুন ভুঁইয়া, স্ব-স্ব ইউপি চেয়ারম্যান হোয়াইক্যং অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, সেন্টমার্টিন মুজিবুর রহমান, সদর জিয়াউর রহমান জিহাদ, বাহারছড়া আমজাদ হোসেন খোকন, হোয়াইক্যং অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, সাংবাদিক নুরুল হোসাইন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম মুন্না, মৌলবী ফরিদ প্রমূখ।

সভায় বক্তারা বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভূয়সী প্রশংসা করে তার দীর্ঘায়ু কামনা করেন এবং একজন দক্ষ প্রশাসক হিসেবে তিনি সুচারুরূপে প্রশাসনিক দায়িত্ব করেছেন বলে অভিমত ব্যক্ত করেন।বিদায়ী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ চৌধুরী বলেন, আমি সব সময় চেষ্টা করেছি এই উপজেলার মানুষের জন্য কাজ করতে। আর কাজের প্রতিটি ক্ষেত্রে পেয়েছি আপনাদের অকৃত্রিম ভালবাসা ও সহযোগিতা। এজন্য আমি সবার কাছে কৃতজ্ঞ।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কায়সার খসরু বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করছি। অনুষ্ঠানে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরীকে সম্মাননা স্বারক ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার প্রদান এবং নবাগত উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ কায়সার খসরুকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ভারঃ সভাপতি মাষ্টার জাহেদ হোসেন, থানার পুলিশ পরিদর্শক অপারেশন খোরশেদ সহ উপজেলা সকল প্রশাসন, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ প্রমুখ। পরে, উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠন ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা জানান ইউএনও পারভেজ চৌধুরী ও সহধর্মিণী কে। এ সময় নবাগত ইউএনও মোহাম্মদ কায়সার খসরু কে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer