
উখিয়া নিউজ ডটকম::
উখিয়ায় বেপরোয়া গতির ডাম্পার গাড়ির ধাক্কায় এক রোহিঙ্গা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে নয়টার দিকে মধুছড়া ক্যাম্পের আওতাধীন ক্যাম্প ৩ সেভেন রোড়ের মুখে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম হাজেরা বিবি( ৬)।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, নিহত হাজেরা বিবি রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির ডাম্পার গাড়ি ধাক্কা দেয়। গাড়ির ধাক্কায় শিশুটি গুরুতর আঘাত পায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় শিশুটির পরিবারে এক হৃদয় বিদারক পরস্থিতির সৃষ্টি হয়।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)এর অধিনায়ক এসপি নাঈমুল হক নিপুন।
উল্লেখ্য, সম্প্রতি অদক্ষ চালকের কারনে এবং বেপরোয়া গতিতে ডাম্পার গাড়ি সড়কে চলাচল করায় একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এসব চালকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার দাবি তুলেছে এলকাবাসী।
Single Page Footer

পাঠকের মতামত