প্রকাশিত: ২৮/০১/২০২২ ৩:১৬ পিএম

সম্প্রতি বিভিন্ন অনলাইন পত্রিকায় “রোহিঙ্গা ক্যাম্পে কে এই আনজরশাহ ” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। উক্ত সংবাদের একাংশে ঠকবাজ ও খুব ধূর্ত প্রকৃতির লোক, মাদক, চোরাচালানি সিন্ডিকেট ও বাংলাদেশী এনআইডিসহ প্রয়োজনীয় ডকুমেন্ট জালিয়াতির চক্র হিসেবে আমাকে উল্লেখ করা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রনোদিত ও ভিত্তিহীন।

প্রকৃতপক্ষে আমি কোনদিন মাদক, চোরাচালানি সিন্ডিকেট ও বাংলাদেশী এনআইডিসহ প্রয়োজনীয় ডকুমেন্ট জালিয়াতির সাথে জড়িত ছিলাম না এবং বর্তমানেও কোন প্রকার মাদক সংক্রান্ত ব্যবসার সাথে জড়িত নাই।

প্রতিনিয়ত রোহিঙ্গা এলাকায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছি। দেশে কোন আদালত বা থানায় আমার নামে চোরাচালানি সিন্ডিকেট ও বাংলাদেশী এনআইডিসহ প্রয়োজনীয় ডকুমেন্ট জালিয়াতির সংক্রান্ত মামলাতো দুরের কথা এ সংক্রান্ত কোন অভিযোগ পাওয়া যাবে না তা আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলতে পারি।

মূলত ক্যাম্পে কতিপয় চিহ্নিত সন্ত্রাসী সিন্ডিকেট যারা সাংবাদিকদের আশ্রয় নিয়ে আমাদেরকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য। উক্ত মিথ্যা সংবাদটি পরিবেশন করিয়েছে এবং মিথ্যাচার চালিয়ে যাচ্ছে।

উক্ত ভিত্তিহীন সংবাদে আইনশৃংখলা বাহিনীকে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনিত অনুরোধ জানাচ্ছি। সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক। তাই প্রকৃত তথ্য যাচাই বাছাই না করে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।

প্রতিবাদকারী
মোহাম্মদ খালেদ
পিতা: নোমাম
জামতলি ক্যাম্প ১৫,

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer